কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছে

Desk Desk

News

প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০

কাজী খোরশেদ আলম (কুমিল্লা):-কুমিল্লা মেডিকেল হাসপাতাল সূত্রে জানা যায় গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে  ৭ জন মারা যায়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, জেলার বুড়িচং উপজেলার  আব্দুল কাদেরের ছেলে রফিক (৩৫) এবং মৃত হাকিম আলীর ছেলে খালেক (৭০),শাহরাস্তির লোকমান ভূইয়ার ছেলে আব্দুল খালেক (৫২),আর্দশ সদর উপজেলার কুচাইতলির মতিউর রহমান (৬০),লাঙ্গলকেট উপজেলার শ্রীপুরের মৃত আহমেদুল্লাহের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৭০), চৌদ্দগ্রাম উপজেলার বারাইশের মৃত কেরামত আলীর ছেলে সহিদুজ্জামান(৭০), লাঙ্গলকোট উপজেলার আজিজুলের ছেলে ইকবাল(৫১) করোনার উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।