কোম্পানীগঞ্জে মামা শ্বশুরের ধর্ষণের শিকার গৃহবধু, ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১

সিলেটের কোম্পানীগঞ্জে ভাগ্নার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামা শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষক উপজেলার তৈমুর নগর গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র।

এজাহারসূত্রে জানা যায়, ভিকটিমের স্বামী মানসিক প্রতিবন্দি হওয়ার সুবাদে ধর্ষক ফিরোজ মিয়া প্রায়শই তার বাড়িতে যাতায়াত ছিল। পারিবারিক সাহায্য সহযোগীতা করার অজুহাতে ভিকটিমের সাথে ব্যক্তিগত হৃদ্যতা বাড়ানোর চেষ্টা করে আসছিল ধর্ষক ফিরোজ মিয়া। সুযোগ পেলে প্রায়ই ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল সে। গত ১৫ মে তারিখে লম্পট ফিরোজ তাকে ভয়ভীতি দেখিয়ে টুকেরবাজারস্থ ভিকটিমের নিজ বসত ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ধারাবাহিক ভাবে ভিকটিমের মান সম্মান নষ্ট করার ভয় দেখিয়ে ধর্ষণ করে আসছিল সে। ধর্ষক ফিরোজের যৌন অত্যাচার সইতে না পেরে কোনো উপায় না পেয়ে ভিকটিম তার পিতার বাড়ি পাড়ুয়ায় চলে যান। স্থানীয় মুরুব্বিদেরকে ধর্ষণের বিষয়টা জানান ঐ গৃহবধু। স্থানীয় মুরুব্বিরা তাকে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

এ ব্যাপারে ভিকটিম নিজে বাদী হয়ে ফিরোজ মিয়াকে একমাত্র আসামী দেখিয়ে শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোরে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং ০৬। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে লম্পট ফিরোজ মিয়াকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করেন কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক অনিক বড়ুয়া।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলা ও আসামীকে তাৎক্ষণিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল বলেন,আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।

 

(সি/স-১০ সেপ্টেম্বর-তা/ই)