জুবায়ের কাণ্ডে ওসি উইথড্র! মুক্তিযোদ্ধা দল নেতার পোস্ট শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬ Oplus_131072 শের তারিকুল ইসলাম: মন্ত্রী মহোদয় জানতেনইনা এতসব ঘটছে তবে পুরো বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত ব্যথিত!(গতকাল মন্ত্রীমহোদয়ের সাথে স্বাক্ষাত কালে তিনি বলেছেন) আগেও বলেছিলাম প্রশাসনের অতিউৎসাহী কর্মকাণ্ড হিতে বিপরীত হয়,যেমনটা এখানে হয়েছে। নোট – কোয়ারী খোলা ও ফেবুতে লেখালেখি নিয়ে সময় করে লিখব ইনশাআল্লাহ। কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এই স্টেটাস দেন। তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক, পুলিশের উর্ধতন কর্মকর্তার বরাতে জানা যায়, ওসি উইথড্র হওয়ার তথ্য তাদের কাছে নেই। পুলিশের নিয়োগ ও বদলীর সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করেন। যার বাস্তবায়ন করেন পুলিশ বিভাগের সংযুক্ত রেঞ্জ। অথচ সিলেট র্যাঞ্জ এখনো উক্ত ঘটনায় অফিসিয়ালি সিদ্ধান্ত নেয়নি সেখানে তৃণমূল রাজনৈতিক নেতারা কিভাবে জানলেন ওসি উইথড্র? তবে কি জুবায়ের কান্ডেই বদলীর খরগ গলায় পড়তে যাচ্ছে কোম্পানীগঞ্জ থানার ওসি ওসমান গণি? নাকি রাজনৈতিক বলির পাঠা হতে যাচ্ছে ওসি ওসমান গণি? সিলকো সংবাদের অনুসন্ধানে জানা যায়, পাথর ব্যবসায়ী ও খন্ডকালীন শিক্ষক জুবায়ের আহমেদকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতা শওকত আলী বাবুল ও আলী আকবর গত ১৩ অক্টোবর দুপুর দুইটায় থানায় ডেকে আনেন। এরপর দীর্ঘ ১১ ঘন্টা জুবায়েরকে কাস্টরি করে রাখা হয়। সেইসময় বিএনপির দুই নেতা থানাতেই অবস্থান করছিলেন। এরপর দেশের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ঢালাওভাবে সংবাদ প্রকাশিত হয় ”জুবায়ের আটক”। যে ঘটনায় জুবায়ের আটক হোন। জুবায়ের তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে লিখেন, যা হুবুহু তুলে ধরা হয়েছে। ‘১২ তারিখ নির্বাচনের পর ১৩ তারিখ সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিল। অথচ কিছুই ঠিক হলো না। মন্ত্রী মহোদর আমাদের জীবন কঠিন থেকে কঠিনতম করে দিলেন।’ সেই পোস্টে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর তিনটি ছবি সংযুক্ত করে দিয়েছিলেন। ফেসবুকে পোস্ট করার তিনদিন পরে বিএনপির দুই নেতা তাকে থানায় ডেকে আনেন। বিভিন্ন সংবাদে ভিন্ন ভিন্ন ভাবে জুবায়েরের আটকের ঘটনাটি প্রকাশ করেন৷ কেউ বলছে বিএনপির দুই নেতা তাকে ডেকে আনেন। কেউ লিখেন, ওসি ওসমানী গণিই জুবায়েরকে থানায় ডেকে আনেন। তবে গতকাল (১৪ অক্টোবর) সন্ধ্যা জুবায়েরের সাথে সিলকো সংবাদের সাক্ষাৎ হয়। যেখানে জুবায়ের স্বীকার করেন বিএনপি নেতা শওকত আলী বাবুল ও আলী আকবর জুবায়েরের চাচাকে কল করে জানান জুবায়ের যেন থানায় আসেন। তাকে ওসি সাহেব জিজ্ঞাসাবাদ করবেন। পরবর্তীতে ওসি ওসমান গণি তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্টেটাস দেওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপরই জুবায়েরকে একটি কক্ষে কাস্টরি (নজরবন্দী) করে রাখা হয়। জুবায়ের প্রতিবেদককে জনান, একজন বিএনপি নেতা জুবায়েরের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ অদৃশ্য কারনে ওসি তাকে ছেড়েদেন। তবে যারা তাকে ডেকে নিয়ে গেছেন তাদের জিম্মাতেই জুবায়েরকে ছাড়েন ওসি ওসমান গণি। এ ঘটনার পরপরই বিএনপির অতি উৎসাহীদের জন্য দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে মর্মে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে ঢালাও ভাবে স্টেটাস দিতে দেখা যায়। যেখানে ওসিকে নিয়ে কেউ মন্তব্য করেনি। বরং বিএনপির সেই দুই নেতাকেই ইঙ্গিত করে লিখেছেন সবাই। তবে জুবায়ের পুলিশি হেফাজত থেকে বের হয়ে আসার পরপরই ভিন্ন পরিস্থিতি দেখা দেয়, প্রথম দিন থেকেই গুঞ্জন ওঠে ওসি উইথড্র হচ্ছে। যদিও সিলেট পুলিশ র্যাঞ্জ থেকে অফিসিয়ালি কোনো আদেশ কিংবা নির্দেশনা পায়নি ওসি ওসমান গণি (সূত্র প্রাপ্ত) । তারপরও বিষয়টি ফেসবুকে স্টেটাস দেয় উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন নামে এক নেতা। এ বিষয়ে জানতে নিজাম উদ্দিনের ব্যক্তিগত কল দিলে তিনি জানান, গতকাল মন্ত্রীমহোদয় তাকে সরাসরি বলেছেন, ১৩ অক্টোবর রাতেই ওসি উইথড্র হয়ে গেছে। নিজাম উদ্দিনের পোস্টের বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী কিংবা তার একান্ত সচীবের কাছ থেকে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ওসি পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা সিলকো সংবাদকে নিশ্চিত করেছে ওসি ওসমান গণিকে উইথড্র করার ঘটনা ঘটে নি। নিজাম উদ্দিনের স্টেটাস একান্তই তার ব্যক্তিগত। উইথড্রর বিষয়ে জানতে ওসি ওসমান গণির ব্যবহৃত সরকারী নাম্বারে কল দিলে ওসি তদন্ত কল রিসিভ করেন। ওসি (তদন্ত) সুজন কর্মকার জানান, ওসি সাহেব বর্তমানে সিলেট মিটিংয়ে আছেন। উইথড্রর বিষয়ে তিনিই ভালো বলতে পারবেন। এদিকে ওসি ওসমান গণি সিলেটে উর্ধতন কর্মকর্তার সাথে মিটিংয়ে অংশ নেওয়ার পরপরই মুক্তিযোদ্ধা দলের ফেসবুকে “উইথড্র” পোস্টের বিষয়টি আরও জোড়ালো হয়ে উঠেছে। তবে কি সত্যিই ওসি ওসমান গণিকে উইথড্র করা হচ্ছে? উইথড্রের কারন কি তবে জুবায়ের আটক? নাকি সমলোচনা ঢাকতে ওসি বলির পাঠা হচ্ছে? Download News PhotoCard SHARES জাতীয় বিষয়: