কোম্পানীগঞ্জে ভারতীয় গরু চুরাকারবারী আটক,১৭ গরু উদ্ধার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০ কোম্পানীগঞ্জে ভারতীয় গরু চুরাকারবারী আটক,১৭ গরু উদ্ধার ষ্টাফ রিপোর্টারঃ-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের সীমান্তঘেষা তুরং গ্রাম থেকে আন্তঃগরু চুরাকারবারী দলের মূল হোতা আব্দুল গাফফার খাঁনকে আটক করেছে।এ সময় ১৭ টি ভারতীয় গরু উদ্ধার করেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাত ১০টা ৩০ মিনিটের সময় এস অাই/ রাজীব চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় এসঅাই মিজান, এএসঅাই মাহফুজ,ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার তুরং সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ (সতের) টি ভারতীয় গরু সহ আসামী আব্দুল গাফফার খাঁনকে (২৭) আটক করে।সে উপজেলার তুরং গ্রামের গিয়াস উদ্দিন খাঁনের ছেলে। এস আই রাজীব চৌধুরী সিলকো সংবাদকে বলেন-গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই ৮/৯ জনের সঙ্গবদ্ধ একটি গরু চুরাকারবারী চক্র ভারত থেকে গরু পাচার করে তুরং সীমান্ত দিয়ে প্রবেশ করছে।খবর পাওয়ার সাথে সাথে ওসি সজল কুমার কানুর নির্দেশনায় অভিযান দিয়ে একজন চুরাকারবারী সহ ১৭টি গরু উদ্ধার করি। চুরাকারবারী আটক ও গরু উদ্ধারের ব্যাপারটি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন । SHARES জেলা/উপজেলা বিষয়: