জমে উঠেছে দুই আলমের লড়াই শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৪:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬ Oplus_131072 শের তারিকুল ইসলাম: একজন মোঃ আলম মিয়া। অন্যজন শাহ আলম। উভয়ের নামের সাথে একটাই মিল। দুজনের নামে আলম যুক্ত৷ একজন নবীণ। অন্যজন পরিক্ষিত ও পরিপক্ক। শাহ আলম অতিতে একবার সাধারণ সম্পাদকের চেয়ারে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে আলম মিয়া সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে চায়। নির্বাচনে শাহ আলম নির্ভার। অন্যদিকে চিন্তিত আলম মিয়া। প্রথমবার নির্বাচনে লড়ছেন গুরুত্বপূর্ণ পদে। তাই আটঘাট বেধে মাঠে প্রচারণা চালিয়েছেন। স্বজ্জন চরিত্রের শাহ আলম জয়ের ব্যাপারে নির্ভার। অনেকটা জাহাজ আর ডিঙ্গার অসম বাইচ চলছে। উত্তাল নির্বাচনী ঢেউয়ে প্রতিকূলতা পেরিয়ে আলম মিয়াকে সহজে হারাতে চায় শাহ আলম। বয়স আর অভিজ্ঞতা শাহ আলম এগিয়ে থাকলেও প্রতিপক্ষ প্রার্থীকে আলম মিয়া এক ইঞ্চি জায়গা ছাড় দিতে রাজি নয়। ৩৮৪ ভোটের বিপরীতে রাত পোহালে ভোটের লড়াই হবে। ফুটবল প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করেছে আলম মিয়া। বাইক প্রতিকের লিফলেট ভোটার হাতে তুলে দিয়েছেন শাহ আলম। কোম্পানীগঞ্জ উপজেলা পাথর বহনকারী বারকি শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর জয় পরাজয়ের ফলাফল নির্ধারণ করবে ভোটাররা। কে হবে তিন বছরের সাধারণ সম্পাদক তা পরিষ্কার হয়ে যাবে কয়েক ঘন্টা পরেই। Download News PhotoCard SHARES জোকস বিষয়: