কোম্পানীগঞ্জে ইয়াবাসহ কাজী নজরুল গ্রেফতার

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুন ২০, ২০২১

কোম্পানীগঞ্জের ইসলামপুর (পূর্বপাড়া) থেকে ১০ পিস ইয়াবাসহ কাজী নজরুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।আটক যুবক একই পাড়ার কাজী মৃত সিরাজুল ইসলামের পুত্র।শনিবার দিবাগত রাত ১ টা ৩৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ইসলাম পুর পূর্ব পাড়া মানিক মিয়ার গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুকোমল ভট্টাচার্যের নেতৃত্বে সাব ইন্সপেক্টর ইয়াকুব আলী,রেজুয়ান আহমদসহ একটি চৌকস পুলিশ টিম ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন।

উদ্ধারকৃত ইয়াবা মামলার আলামত হিসেবে জব্দ করা হয় এবং গ্রেফতার নজরুল ইসলামকে একমাত্র আসামী দেখিয়ে মাদক আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত নজরুল ইসলামকে আদালতের মাধ্যমে সিলেট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(সি/স-২০ জুন-তা/ই)