মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রোগ্রামে বিশৃঙ্খলার অভিযোগে জৈন্তাপুরে ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬
Oplus_131072

গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটের তামাবিলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রোগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি এবং হট্টগোল করায় উপজেলা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তার নাম মাহফুজ আহমদ। তিনি উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার ০৯ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদ মর্যাদার) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়। বহিষ্কারের পরপরই মাহফুজ আহমদ তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে স্টেটাশ বিষয়টি নিশ্চিত করেন এবং এর প্রতিক্রিয়া জানান। যা হুবুহু তুলে ধরা হলো।

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রোগ্রামে বিশৃঙ্খলার অভিযোগে জৈন্তাপুরে ছাত্রদল নেতা বহিষ্কার

মাহফুজ আহমদ এর দেওয়া ফেসবুক স্টেটাশ।

“এই শহরে আমার একটাই পরিচয় আমি ছাত্রদলের মাহফুজ।

জনাব আরিফুল হক সাহেব আপনি যে চেয়ার-টায় বসে আছেন সেই চেয়ারে বসার সাধ্য আপনার ছিলো না আমার মত কিছু কিছু ছাত্রদলের কর্মিরা আপনাকে সেই চেয়ারে বসাইছি দিন রাত খেয়ে না খেয়ে আপনার নির্বাচনি এলাকায় মানুষের ঘরে ঘরে গিয়েছিলাম এবং ভোট চেয়েছিলাম আপনি এম পি নির্বাচিত হয়েছেন তার পর আপনি মন্ত্রীত্ব পেয়েছেন। আপনার ৩ টাকার গার্ড টা আমাকে দাক্কা মারলো মারলো আবার আপনি তার হয়ে আমাকে দল থেকে বহিষ্কার করাইলেন মনে রাখবেন কিন্তু আপনি এসির রুমে বসে নিউজ দেখছেন আর আমি মাহফুজ ছাত্রদলের ব্যানারে যুদ্ধ করছিলাম রাজপথে তাই আজকে আপনি মাননীয় মন্ত্রী হয়েছেন। আপনার মত এত নিচু মনের নেতা কখনো দেখি নাই আপনি একবারও তদন্ত করেন নাই বিষয় টি।

ইনশাআল্লাহ একদিন ছাত্রদল নামক এই আপন ঠিকানায় ফিরে আসবো-ই কিন্তু আপনার ব্যাবহার আজিবন মনে থাকবে”।

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রোগ্রামে বিশৃঙ্খলার অভিযোগে জৈন্তাপুরে ছাত্রদল নেতা বহিষ্কার

মাহফুজ আহমদকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় ছাত্রদল নেতা সোহেল আহমদ নামে আরেক ছাত্রদল নেতার ব্যক্তিগত অভিমত।