বিজয়মাল্য জলিল-সাকির-শাহ আলমের গলায়

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬

আনোয়ার সুমন: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পাথরবাহী বারকী শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন জালিল মিয়া এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শাহা আলম। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে প্রকাশিত চূড়ান্ত ফলাফলে তাঁদের বিজয় নিশ্চিত করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আক্তার হোসেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ঘোড়া প্রতীকে জালিল মিয়া ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকের মো. মজনু মিয়া পেয়েছেন ১৬১ ভোট।

সহ-সভাপতি পদে দোতলা বাস প্রতীকে মো. সাকির মিয়া ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ খোয়াজ আলীর প্রাপ্ত ভোট ৬৯। এ পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে মো. কুদ্দুছ মিয়া পেয়েছে ৬৩ ভোট এবং আব্দুস সালাম পেয়েছে ৬১ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে মো. শাহা আলম ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের আলম মিয়া পেয়েছেন ১৪১ ভোট।

অন্যদিকে, সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটের হিসাবের ভিত্তিতে শফিকুল ইসলাম ২১৭ (১ম), মো. আবুল খায়ের ২০৬ (২য়), মিজানুর রহমান ১৮৪ (৩য়) স্থান অর্জন করেছে। সদস্যপদে প্রাপ্ত ভোটের হিসাবে শফিকুল ইসলাম, আবুল খায়ের ও মিজানুর রহমান নির্বাচিত হয়েছে। তাদের প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী মো. জয়নাল মিয়া পেয়েছেন ১৪১ ভোট।

সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৩৮৪ জন। প্রাপ্ত বৈধ ভোট সংখ্যা ৩৫৯ ভোট। সভাপতি পদে দুজন, সহ-সভাপতি পদে চারজন, সম্পাদক পদে দুজন এবং সদস্য পদে চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনকে কেন্দ্র করে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সমিতির সদস্যদের স্বার্থ রক্ষা এবং শ্রমিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।