কোম্পানীগঞ্জে জাতীয় যুবশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: জাতীয় যুবশক্তি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় যুবশক্তি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সিলেট জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সিলেট জেলা শাখার সদস্য সচিব আবিদ আহমেদ এবং জাতীয় ছাত্রশক্তির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকি আবুল আলা। এ ছাড়া উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ওবায়েদ আহমেদ ও সদস্য সচিব খালেকুজ্জামান। জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক দেলোয়ার আহমেদ। জাতীয় যুবশক্তি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মিশু, সদস্য সচিব মামুন আহমেদ, মুখ্য সংগঠক আলিম উদ্দিন মুন্না, যুগ্ম সদস্য সচিব জুয়েল আহমেদ, আজিজুল ইসলাম ও বিলাল আহমেদ। এ ছাড়াও জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। Download News PhotoCard SHARES লিড নিউজ বিষয়: