৫ দিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১ সিলেটে নিজ নির্বাচনী এলাকাসহ বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করতে ৫ দিনের সফরে সিলেট এসেছেন মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭-৪০ ঘটিকায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রী এসে পৌঁছালে এসময় তাঁকে স্বাগত জানান সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজ রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী,জেলা, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি,সাধারণ সম্পাদক শামিম আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফাঁরুক আহমেদ,কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ,জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস,গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন,আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া,কামরুল হাসান,শাহিন আহমেদ, মানিক মিয়া,স্বেচ্ছাসেবক লীগ নেতা আমীন আহমেদ, রুবেল শরীফ,শাহিন ফেরদৌস,আবু হুরায়রা,সহ জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মন্ত্রী বিমানবন্দর থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মরহুম লুৎফুর রহমান এর বাড়িতে সমবেদনা জানান ও অসুস্থ নুরুল আমীনের বাসায় তাঁকে দেখতে যান। (সি/স-০৯ সেপ্টেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: