কোম্পানীগঞ্জে আরো একজনের করোনা পজেটিভ

Desk Desk

News

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে আরো এক জনের করোনা শনাক্ত হয়েছে।আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার তৈমুর নগর গ্রামে।এই নিয়ে কোম্পানীগঞ্জে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে ১ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে।

শনিবার (২০ জুন) সিলকো সংবাদকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুম বিল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি বলেন,নতুন আক্রান্ত ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে ৯ জুন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিলো।
১৫ জুন তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং গতকাল ১৯ জুন তার করোনা পজেটিভ এসেছে।

উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ জন। কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৫ জনের নমুনা সংগ্রহ করা হলে এদের মধ্যে ৪ জন্যের করোনা পজেটিভ এসেছে।এরমধ্যে সিলেটে বসবাসকারী দুই জনের করোনা পজেটিভ আসে।

তিনি আরো বলেন,এর আগে যে দুই জনের করোনা আক্রান্ত হয়েছে তাদের অবস্থা এখন আগের চেয়ে উন্নত।তারাও বর্তমানে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা নিচ্ছে আছে।

(সি/স-২০ জুন-তা/ই)