কোম্পানীগঞ্জে বাড়ছে করোনা রোগী,নতুন সনাক্ত ২ Desk Desk News প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের ওসমানি মেডিকেল কলেজের ল্যাবে বুহস্পতিবার(২ জুলাই) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ানসহ দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা গত ৩০ জুন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন। কোম্পানীগেঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও কামরুজ্জামান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি আরো বলেন, আক্রান্তদের মধ্যে করোনার লক্ষন না থাকায় বর্তমানে তারা নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন । উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা দাড়ালো ১২ জনে। এর মধ্যে এক জন মারা গেছেন ও ৬ জন সুস্থ হয়েছেন। (সি/স-০২ এপ্রিল-তা/ই) SHARES স্বাস্থ্য বিষয়: