কোম্পানীগঞ্জে ২ জনের করোনা পজেটিভ, মোট আক্রান্ত ৪,সুস্থ্য ১ জন Desk Desk News প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে আবারো দুই জনের করোনা শনাক্ত হয়েছে।উপজেলার থানা সদরে একজন এবং টুকের গাঁওয়ে একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।এই নিয়ে কোম্পানীগঞ্জে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে ১ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে। শনিবার (১৩ জুন) সিলকো সংবাদকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুম বিল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ৪ জুন কোম্পানীগঞ্জ উপজেলা থেকে চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।এরমধ্যে ২জনের করোনা পজেটিভ এসেছে। বর্তমানে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা প্রদান করা হবে। তিনি আরো বলেন,এর আগে যে দুই জনের করোনা আক্রান্ত হয়েছে তাদের অবস্থা এখন আগের চেয়ে উন্নত।তারাও বর্তমানে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা নিচ্ছে আছে। দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৩৯ জন। একদিনে নতুন করে আরও ২ হাজার ৮৫৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৮৪ হাজার ৩৭৯ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এসব তথ্য তুলে ধরেন। সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫৭৮ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১৭ হাজার ৮৮২ জন সুস্থ হয়ে উঠলেন। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে। (সি/স-১৩ জুন-তা/ই) SHARES স্বাস্থ্য বিষয়: