করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহার ও ঘন ঘন হাত ধৌত করতে হবে:ফরহাদ হোসেন

Desk Desk

News

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে দ্বিতীয় দিনের মত মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার ৮ জুলাই উপজেলার দয়ারবাজার ও বুধবারী বাজারের ২ শত মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে মাস্ক বিতরণ করার সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাটরাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও দুর্নীতি প্রতিরোধ কমিটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার),বিশেষ অতিথি পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক ও বাংলাদেশ স্কাউট কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান জসিম।

মাস্ক বিতরণ শেষে উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর সভাপতি ফরহাদ হোসেন বলেন,সমগ্র বাংলাদেশের জনগন করোনা ঝুকিতে আছে,এর একমাত্র কারন সচেতনতার অভাব।আমরা যদি অসেচতন ভাবে প্রকাশ্যে চলাফেরা করি তবে পরিবারের সবাই করোনা আক্রান্ত হতে পারে।কারন করোন ছড়ায় জনসমাগমের মধ্যে।সবাই সবার কাছ থেকে নিরাপদ দুরুত্ব বজায় রাখবো।আমরা সবাই যদি করোনা প্রতিরোধে সচেতন না হই তবে পরিবার,গ্রাম,সমাজ,দেশের সবাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা সব সময় মাস্ক ব্যাবহার করবো।সাবান দিয়ে ঘন ঘন হাত ধৌত করবো।কিছু সময় পর পর হ্যান্ড স্যানেটাইরাজ ব্যবহার করবো।আমাদের পক্ষ থেকে উপজেলার ২ হাজার ৫ শত মানুষের মাঝে মাস্ক বিতরণ করে হচ্ছে।প্রয়োজন হলে আরো মাস্ক বিতরণ করা হবে।

এছাড়াও ভোলাগঞ্জ বাজারে আসা ক্রেতা ও পরিবহন যাত্রী সাধারণের জন্যে একটি হাত ধৌত করার পানির ট্যাংক স্থাপন করা হবে।আগামীকাল নাগাদ এই পানির ট্যাংক স্থাপন কার্যক্রম শেষ হতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন ভোলাগঞ্জ নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাজী আবুল বাশার, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জয়নুল আবেদীন জনি, পূর্ব ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার আনিছুর রহমান, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের কার্যকারি সদস্য আক্তারুজ্জামান নোমান, ভোলাগন্জ বাজার কমিটির সদস্য হাজী মোঃ সুজাত হোসেন, গিয়াস উদ্দীন বতুল্লা ও আনোয়ার হোসেন,মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদ এর সদস্য মোঃ কামরান হোসেন,আল ইমরান মনি,মনোয়ার পারভেজ,মিয়াদুল ইসলাম মিতুল, ফেরদৌস হোসেন ফাহাদ প্রমুখ।

উল্লেখ্য গতকাল কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের হাতে ২ শত মাস্ক তুলে দেয়ার মাধ্যমে এই মাস্ক বিতরণ শুরু হয়েছিল। পর্যায়ক্রমে উপজেলার সকল বাজারে মাস্ক বিতরণ করা হবে।

(সি/স-০৯ জুলাই-তা/ই)