দেশে করোনায় প্রাণ হারালো ১১ হাজার ১৫০ জন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৫০ জনে। আজ সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরেরর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে দেশে তিন হাজার ৩০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে এ পরর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন সাত লাখ ৪৮ হাজার ৬২৮ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ২৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৬৯৩ জন। ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৮৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৭৮৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৭১ হাজার ২৮৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। (সি/স-২৬ এপ্রিল-তা/ই) Download News PhotoCard SHARES স্বাস্থ্য বিষয়: