এপিএ-তে প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রথম স্থান অর্জন Desk Desk News প্রকাশিত: ৭:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বিশেষায়িত ব্যাংকসমূহের মধ্যে ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ( APA) তে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রথম স্থান অর্জন করেছে। গত ৯ সেপ্টেম্বরে অনুষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন দপ্তর/সংস্থার ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর বার্ষিক মূল্যায়ন বিষয়ক এক সভায় এ ফলাফল ঘোষণা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও এপিএ টিম প্রধান এবিএম রুহুল আজাদ। প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও কর্মকর্তা-ককর্মচারীরা এ সংবাদে অত্যন্ত আনন্দিত। তারা মনে করেন, এটি তাদের বছর ব্যাপী কাজের স্বীকৃতি স্বরূপ। তারা আরো বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র দিকনির্দেশনা এবং মন্ত্রণালয়ের সচিব ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর দক্ষ নেতৃত্বের কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। মোহাম্মদ রাশেদুজ্জামান মন্ত্রীর সহকারী একান্ত সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (সি/স-১৬ সেপ্টেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: