কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের জরুরি সভা ১১ মে শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মে ৯, ২০২০ সিলকো সংবাদ:-কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের জরুরি সভার আহ্বান করা হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১ টার সময় উপজেলা সদরে এক জরুরী সভার আহ্বান করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলী আমজদ ও সাধারন সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া এক প্রেস বার্তায় এই জরুরি সভার আহ্বান জানান। উক্ত সভায় উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠন সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস। বিজ্ঞপ্তি (সি/স-০৯ মে-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: