উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধাজ্ঞাপন Desk Desk News প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কোম্পানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, সহ সভাপতি মাসুক রানা, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, দপ্তর সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ মীর আল মমিন,কার্যকরী সদস্য এখলাস আলী, কবির হোসেন ও ওমর আলী। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রেসক্লাবের পক্ষে নেতৃবৃন্দরা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…’ গানের সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। SHARES প্রচ্ছদ বিষয়: