জৈন্তাপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার Desk Desk News প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৬ জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল গ্রামে নিজ ১১ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে পিতা আকবর হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেন পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার গৌরীশংকর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আকবর হোসেন উপজেলার ঘিলাতৈল গ্রামের মো: আবু হানিফের ছেলে। তাকে একমাত্র আসামি দেখিয়ে ভিকটিমে মা বাদী হোন। এ খবরটি চাউর হলে উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি দীর্ঘ সময় ধরে পারিবারিক পরিবেশে নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার বিষয়ে পরে শিশুটি তার মাকে জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর মা বাদী হয়ে বুধবার থানায় মামলা করেছেন। জৈন্তাপুর মডেল থানা সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে আকবর হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে চিকিৎসা নিচ্ছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। SHARES অপরাধ বিষয়: