ভারতীয় চোরাচালানির মোটরবাইক চাপায় শিশু নিহত Desk Desk News প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ সিলেটের কোম্পানীগঞ্জে ভারতীয় অবৈধ চিনি চোরাচালানের সময় বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে পালানোর সময় নাঈম (৮) নামের এক শিশু মোটরসাইকেল চাপায় নিহত হোন। ভারতীয় অবৈধ চিনি নিয়ে হন হন করে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন কয়েক চোরাকারবারি। পেছনে তাকানো নিষেধ। শুধু সামনেই চোখ যাবে। সামনে যা পাবে, তা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা চলবে,নইলে সেটাকে মারিয়েই যেতে হবে। এভাবেই দিনরাত চলছে চোরাচালান। চোরাচালানের তালিকায় ভারতীয় চিনি,বিস্কিট, চকলেটের ছোট-বড় চালান ঢুকছে বাংলাদেশে। যেন কেউ বাধা দেওয়ার নেই। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্ত ১২৫৬ নং পিলার হতে ১২৫৭ পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে অনায়াসেই ঢুকছে এসব অবৈধ সব পণ্য। শুধু তাই নয়, সন্ধ্যা নামতেই বাণের পানির মতো প্রবেশ করছে মাদক। বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী সন্ধ্যা ছয়টায় ১২৫৬ নং সীমান্ত পিলার পারি দিয়ে একটি ভারতীয় ডিসকভার মোটরসাইকেল দিয়ে চিনি চোরাচালান নিয়ে যাচ্ছেন বরমসদ্দিপুর গ্রামের ময়না মিয়ার পুত্র কালা মিয়া। হঠাৎ বিজিবির দুই জওয়ান লাঠি হাতে চোরাচালানীদের পথরোধ করার চেষ্টা করেন। চোরাচালান সদস্যরা মোটরসাইকেলের গতি বাড়িয়ে দিলে বিজিবি সদস্যরা লাঠি দিয়ে আঘাত করলে নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও চোরাকারবারি সদস্যরা নাঈম (১১) নামের এক শিশুর উপর গিয়ে ছিটকে পড়েন। এ সময় মোটরসাইকেলের আঘাতে ঘোরতর আহতবস্থায় নাঈমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। পরদিন শুক্রবার সকাল ০৬টা মৃত্যুর কাছে পরাজিত হয় নাঈম। সেই সাথে বিজিবি প্রশাসনের দূর্বল চেকপোস্ট ব্যবস্থাপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গেলেন নিহত নাঈম। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সম্প্রতি কোম্পানীগঞ্জে বেড়েছে মাদক চোরাচালান। ভারতীয় পণ্যে সয়লাব কোম্পানীগঞ্জের বিভিন্ন হাট বাজার। ভারত থেকে স্বল্প মূল্যে চিনি, বিস্কিট ও কসমেটিক্স সহ বিভিন পণ্যে সয়লাভ। বিজিবি সদস্যদের ম্যানেজ করে বিজিবির স্থানীয় লাইনম্যান হিসেবে পরিচিত হেলাল ও তৈয়ব আলীর মাধ্যমে প্রতিদিন ভারতী বিভিন্ন পণ্য ও মাদক আসছে বাংলাদেশে। এসব পণ্য পরিবহনে ভারতীয় অবৈধ মোটরসাইকেল ব্যবহার করা হয়। নিহতের পিতা আল আমিন জানান, চোরাকারবারিরা আমার ছেলেকে মেরে ফেলেছে। উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তারিকুল বলেন, পাচারকৃত চিনি সহ মোটরসাইকেলটি বর্তমানে ক্যাম্পে জব্দ করে আনা হয়েছে। বিজিবি অবৈধ পাচার বন্ধে প্রয়োজনীয় টহল জোরদার করেছে। বিজিবি’র নাম ভাঙ্গিয়ে কে টাকা উত্তোলন করে এটা জানা নেই। তবে কেউ এমনটি করলে তার বিরুদ্ধে আইনানুগ প্রদক্ষেপ গ্রহণ করা হবে। কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। লাশ পোস্টমর্টেমের জন্য ওসমানী মেডিকেলে রাখা হয়েছে। SHARES অপরাধ বিষয়: