ভোলাগঞ্জে সড়কের দু’পাশের বিপুল পরিমাণ বালু জব্দ প্রশাসনের শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬ মঈন উদ্দীন মিলন: কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ মহাসড়কের দুপাশের অবৈধ ভাবে রাখা বিপুল পরিমাণ বালুর স্তুপ উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ জব্দ করে লাল নিশানায় চিহ্নিত করে রাখা হয়েছে বলে জানা গেছে। ২৫ শে জুন (বৃহস্পতিবার) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের পাড়ুয়া ব্রীজ থেকে ভোলাগঞ্জ মিনি স্টেডিয়াম পর্যন্ত অন্তত ২০ টি স্পট ভাগে ১লাখ ৭১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩৫/৪০ টাকা গড় হারে প্রায় ৬৫ লাখ টাকামূল্য হবে বলে স্হানীয় একটি সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে সোনাই নদীর লিজ বহির্ভূত বালু,পাড়ুয়া তিনতালা সংলগ্ন সমতল কৃষি ভূমি থেকে বালু লুট,এমনকি পাড়ুয়া আলুরঘাটসহ বিস্তীর্ণ এলাকা থেকে বালু তুলে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের দুপাশে স্তূপ করে অবাধে বালু বিক্রি চলছে। নষ্ট করা হচ্ছে পরিবেশ, সিন্ডিকেট বাহীনি কতৃক রেকর্ডীয় অন্যের ভূমি থেকে জোরপূর্বক বালু লুটের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। যা উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ বরাবর লিখিত অভিযোগ স্হানীয় ভুক্তভোগী কতৃক দেয়া। এ পরিস্থিতিতে উপজেলা ভূমি অফিসার পলাশ তালুকদার প্রশাসনের কর্মকর্তা, স্হানীয় জনপ্রতিনিধি ও ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি ফোর্সসহ উপরোক্ত বালুর স্তুপগুলো জব্দ করেন। বিপুল পরিমাণ বালু জব্দের বিষয়টি নিশ্চিত করে উপজেলা ভূমি অফিসার এক্সিঃ নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ তালুকদার বলেন জব্দ বালু অন্তত ২০ টি ভাগে নোট করা হয়েছে। বালুগুলো শীঘ্রই উপজেলা ইউ,এন,ও মহোদয় মাধ্যমে নিলামে তোলা হবে। স্হানীয় জনপ্রতিনিধি, ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি, গ্রাম পুলিশ সমন্বয়ে বালু জব্দ তালিকা সমজিয়ে দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে ভূমি অফিসার পলাশ তালুকদার আরো বলেন জব্দকৃত বালু সরানোর কেউ চেষ্টা করলে কঠোর আইনী ব্যবস্হা নেয়া হবে বলে তিনি প্রতিবেদককে জানান। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: