মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইসলামপুর উত্তর পাড়া সমাজ কল্যাণ পরিষদ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬ নোমান আহমদ: মাদকে ছেয়ে গেছে বৃহত্তর টুকের বাজার ও এর আশপাশের কয়েকটি গ্রাম। মাদক সেবনের অর্থ জোগাড় করতে গিয়ে সম্প্রতি চুরি ছিনতাইয়ের ঘটনা বাড়ছে বলে জানান সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট কামাল হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে বিএনপি সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদক কারবারিদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে সরকার মাদক বিরোধী আইন সংশোধন করেতেছে। সেই আইন সংশোধন হলে মাদক কারবারিদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ইসলামপুর উত্তর পাড়া সমাজ কল্যাণ পরিষদ ও সচেতন মহলের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের পথসভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এডহক কমিটির কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দু তাহের মেম্বার। ইসলামপুর উত্তর পাড়া সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সদস্য সাংবাদিক শের তারিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান। শুক্রবার ২৬ জুন টুকের বাজার সিএনজি স্ট্যান্ড পয়েন্টে আয়োজিত পথসভায় প্রধান বক্তা হিসেবে মাওলানা ফয়জুর রহমান আরও বলেন, সরকার মাদক নির্মূল করতে চাইলে দেশে মাদকের লাইসেন্স বন্ধ করতে হবে। এলিট শ্রেণির মাদক সেবীদের বাচিয়ে রেখে ছিহ্নমূল মাদক সেবীদের নির্মূল করা সম্ভব নয়। মাদক কারবারিদের গ্রেফতারের পর আদালত থেকে জামিন দেওয়া রোধ করতে হবে। এরা আইনের ফাক দিয়ে বের হয়েই পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়ছে। তাই গ্রেফতারের পর তাদেরকে সহজে জামিন না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। পথসভায় স্বাগত বক্তব্য রাখেন জসিম আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল। আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলম। জিয়া সাংস্কৃতিক সংসদের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, ২নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাওলানা আমিনুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন টুকের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সাংবাদিক নোমান আহমদ, টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সুমন, ইসলামপুর উত্তর পাড়া সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সদস্য শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, জুলহাস মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা বাদশা মিয়া, রেজু মিয়া, সোহাগ মিয়া, জাহাঙ্গীর আলম, ঈদন মিয়া, সাচ্চু মিয়া, রাজন মিয়া, ওবাইদুল ইসলাম, বদি উজ্জামান, মান্নান মিয়া সহ শতাধিক ব্যক্তি। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: