এইচ এসসি পরিক্ষার্থীদের বিদায় দিতে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজে মিলাদ মাহফিল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬ Oplus_131072 ইউসুফ আমিন জনি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ এ উত্তীর্ণ এইচ এসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টা এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মুর্শেদ আলম, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গর্ভনিং বডির সভাপতি মিফতাহ সিদ্দিকি। আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সাবেক সভাপতি হাজী সাহাব উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকি বাদশা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা জামায়াতের সাবেক আমীর আজমান আলী, জেলা যুবদলের সিনিয়র সদস্য খোঁকন রঞ্জন দে, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ডা.নুরুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন ও রজন মিয়া, সাবেক ছাত্রদল নেতা আসাদুল হক আসাদ, উপজেলা তাতীদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা প্রমুখ। ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুক হক সহ উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: