কোম্পানীগঞ্জে ইয়াবা সহ দুই ভাই আটক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬ Oplus_131072 বিশেষ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৬০০ পিস ইয়াবা সহ দুই সহোদরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বিজয় পারুয়া থেকে তাদেরকে আটক করেন) তাদের হেফাজতে ইয়াবার একটি চালান পাওয়া গেছে বলে দাবি করেছে ডিবি। আটকৃতরা একই গ্রামের নুরুল ইসলামের ছেলে জায়েদ আহমদ (২৮) ও জাবের আহমেদ (২৭)। এ সময় রুবেল নামে আরেক মাদক কারবারি ডিবি পুলিশকে ফাকি দিয় পালিয়ে যায়। সে একই গ্রামে কলমদর আলীর ছেলে। বৃহস্পতিবার রাত ১০ টায়। তাদের আটক করেন। জায়েদ ও জাবেরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুজনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা সম্রাট তালুকদার। SHARES অপরাধ বিষয়: