অভিসারে বাধা পুলিশ, প্রেমিক জেলে শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৬ বিশেষ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ঐশি (১২) নামে এক কিশোরীর সাথে প্রেমে মজে অভিসারে গিয়েছিল ত্রিশ বছর বয়সী কামাল হোসেন নামে এক যুবক। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অবশেষে পুলিশ ও র্যাবের অভিযানে প্রেমিক কামাল হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাত আনুমানিক ০৯ টার সময় উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নস্থ নতুন জীবনপুর (গাজঘর) গ্রামের কিশোরীকে ভুল বুঝিয়ে নিয়ে যায় উত্তর চন্দ্র নগর গ্রামের বাবুল মিয়ার ছেলে কামাল হোসেন (৩০)। ঘটনার ৯ দিন পর ২৫ মার্চ কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ করেন ভিকটিমের দাদা মুক্তিযোদ্ধা হাতেম আলী। অভিযোগের প্রেক্ষিতে এসআই পিযুষ চন্দ্র দেবনাথ ও এএসআই মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্সসহ র্যাব-১৪ এর সহযোগিতায় মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরব থেকে উভয় আটক করেন। এরপর এজাহার নামীয় আটক কামালকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। কিশোরীকে তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়। SHARES অপরাধ বিষয়: