জীবন-মৃত্যুর মধ্যখানে লড়ছে মোহাম্মদ নাসিম Desk Desk News প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২০ সিলকো ডেস্ক:–করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সোমবার (০৮ জুন) রাত ১১টা ৩০ মিনিটের সময় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের একাধিক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিকেল নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, উনার (মোহাম্মদ নাসিমের) অবস্থার কোনো উন্নতি নেই। আগের অবস্থাতেই আছেন। ক্রিটিক্যাল অবস্থায় যাওয়ার পর থেকেই লাইফ সাপোর্টে আছেন। এদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, সাবেক স্বাস্থমন্ত্রী নাসিমের পুনরায় করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষার পর ফলাফল নেগেটিভ আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চিন্তাভাবনা করা হচ্ছে। বিপ্লব বড়ুয়া বলেন, উনার (মোহাম্মদ নাসিম) অবস্থা অপরিবর্তিত। নিবিড় পর্যবেক্ষণেই রয়েছেন। উনার আবার কোভিড-১৯ টেস্ট করা হবে। নেগেটিভ হলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর চিন্তা-ভাবনা রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। করোনাভাইরাস আক্রান্ত অবস্থায় মোহাম্মদ নাসিম গত ০৫ জুন ভোরে ব্রেন স্ট্রোক করেন। পরে জরুরিভাবে তার অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখেন। এরপর ০৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার চিকিৎসায় পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ড সভা করে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে। সেখানে তাকে সময় বাড়িয়ে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়। (সি/স-০৮জুন-তা/ই) SHARES স্বাস্থ্য বিষয়: