প্লাজমা থেরাপি নিয়ে সুস্থ আছেন সিলেটের সাবেক মেয়র কামরান Desk Desk News প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২০ স্টাফ রিপোর্টার:-করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান দম্পতির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। এর মধ্যে কামরান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে তার স্ত্রী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সোমবার (০৮ জুন) ঢাকার সিএমএইচে প্লাজমা থেরাপি দেয়ার পর মঙ্গলবার (০৯ জুন) থেকে তিনি সুস্থ হয়ে উঠছেন। আর বাসায় আইসোলেশনে থেকে অনেকটা সুস্থ আছেন তার স্ত্রী। গত ৫ জুন করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন বদরউদ্দিন আহমদ কামরান। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে ৬ জুন তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রোববার (০৭ জুন) সন্ধ্যায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে কামরানকে ঢাকায় আনা হয়। গত ২৭ মে বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনায় আক্রান্ত হন। তিনি বাসায় আইসোলেশনে আছেন। বাসায় থেকে আসমা কামরান সুস্থ হওয়ার পথে রয়েছেন। (সি/স-০৯ জুন-তা/ই) SHARES স্বাস্থ্য বিষয়: