ছড়াকার আঃ মালেক জাগরণীর ভাই খালেকের মৃত্যুতে সিলকো সংবাদ পরিবারের শোক প্রকাশ Desk Desk News প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০ স্টাফ রিপোর্টার:-অনলাইন নিউজ পোর্টাল সিলকো সংবাদের বিভাগীয় সম্পাদক (সাহিত্য) ও বিশিষ্ট ছড়াকার আব্দুল মালেক জাগরণীর ছোট ভাই আব্দুল খালেক শনিবার (১৩ জুন) তার নিজ বাড়িতে বিকাল ০৫ টা ২০ মিনিটের সময় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৫ বছর)।মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে যান। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোলাপ মালিকার ছেলে। গত রাত ৮ টা ৩০ মিনিটের সময় নিহতের লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আব্দুল খালেকের মৃত্যুতে অনলাইন নিউজ পোর্টাল সিলকো সংবাদ সম্পাদক পরিষদ শোকাহত এবং গভীর সমবেদনা জানান। এক শোকবার্তায় অনলাইন নিউজ পোর্টাল সিলকো সংবাদের সম্পাদক ও প্রকাশক এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য আব্দুল খালেক দীর্ঘদিন যাবত প্যারালাইসড হয়ে বিছানায় সয্যাবস্থায় ব্রেইনস্ট্রোক করে গতকাল (১৩ জুন) বিকাল ৫ টা ২০ মিনিটের সময় মারা যান। (সি/স-১৪ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: