ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু Desk Desk News প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুন ২২, ২০২০ মোবারক হোসাইন:-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীমের খাল গ্রামের নিজ গ্রামের পেছনে আজ সোমবার দুপুরে ডোবার পানিতে ডুবে তিনবছর বয়সী উর্জানা আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত স্বপন মিয়ার শিশু কন্যা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জয়শ্রী ইউনিয়নের সীমের খাল গ্রামের উর্জানা আক্তার নিজ বাড়ির উঠানে খেলাধূলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে সে নিজ বাড়ির পেছনে ডোবার পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায় । পরে ওইদিন দুপুর ১২টার দিকে খোঁজাখোঁজি করে মৃত অবস্থায় উর্জানা আক্তারকে উদ্ধার করে এলাকাবাসী। জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী পানিতে ডুবে ওই শিশুটির মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। (সি/স-২২ জুন-তা/ই) SHARES জেলা/উপজেলা বিষয়: