সিলেটে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬ সিলকো সংবাদ ডেস্ক:মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার রাতে সিলেটসহ দেশের পাঁচটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুকের সই করা অভ্যন্তরীণ নদীবন্দরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, সিলেট, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত বুলেটিনে আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এই তিন বিভাগ ছাড়া দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার দেওয়া পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে- শনিবার (১৮ এপ্রিল) সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। রোববার ও সোমবার (১৯ ও ২০ এপ্রিল) বৃষ্টির প্রবণতা মূলত উত্তর ও পূর্বাঞ্চলেই বেশি থাকবে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে, যা গরমের তীব্রতা বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। Download News PhotoCard SHARES জাতীয় বিষয়: