কোম্পানীগঞ্জ সীমান্তে বৃদ্ধের মরদেহ উদ্ধার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬ Oplus_131072 এমরান আলী: কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তের ওপারে মিক কন্দ জানী (৬০) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বিজিবি। বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে ভারতের সীমান্তের ১০০ গজ অভ্যন্তরে নদীতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিক কন্দ দানী সীমান্তঘেঁষা তুরুং গ্রামের কুলিবস্তি এলাকার মৃত সোকরিয়া কন্দ দানীর ছেলে। স্থানীয়রা জানায়, সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় বসবাসের কারণে তিনি প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে লাকড়ি সংগ্রহ করতেন। এছাড়া খাসিয়াদের বাগানে শ্রমিকের কাজ করতেন। অনেক সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায়ও থাকতেন বলেও জানান তারা। বুধবার বেলা ১১টার দিকে তিনি কাঠ ও কাঁঠাল সংগ্রহের উদ্দেশে ভারতের অভ্যন্তরে যান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় তার পরিবারের লোকজন তাকে খোঁজ শুরু করেন। পরে ১২৬০ নম্বর পিলারসংলগ্ন পাহাড়ি তুরুং ছড়ার পানিতে পাথরের ফাঁকে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। এ সময় লাশ মাথা ও শরীরে পাথরের আঘাতের চিহ্ন ছিল বলে জানান স্থানীয়রা। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম খান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পোষ্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর করণ জানা যাবে। Download News PhotoCard SHARES জাতীয় বিষয়: