কোম্পানীগঞ্জে করোনা আক্রান্ত বেড়ে দাড়ালো ১২/সুস্থ ৬/মৃত্যু ১

প্রকাশিত: ৬:০৯ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২০
  • স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (২৯) জুন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাঁর করোনা শনাক্ত হয়।

  • বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, আক্রান্ত ব্যক্তি পেশায় আইনজীবী। নাম এডভোকেট আফতাব উদ্দিন।তার বাড়ি উপজেলার ইসলাম পুর পশ্চিম ইউনিয়নের বাহাদুর পুর (কান্দি)গ্রামে।

  • এ নিয়ে কোম্পানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ১২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬ জন এবং ১ জনের মৃত্যু হয়েছে।

  • (সি/স-৩০ জুন-তাই)