কোম্পানীগঞ্জে করোনায় প্রথম মৃত্যু,নতুন আক্রান্ত ৩

Desk Desk

News

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০

মৃত্যুর ৫ দিম পরে করোনা রিপোর্টে পজেটিভ এসেছে।হার্টের সমস্যাসহ নানাবিধ অসুখে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা শমসের আলী (৭৫)। গত ২০ জুন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শরীর থেকে করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু ওই দিন বিকাল ৫টায় মারা যান শমসের আলী। পরদিন স্বাভাবিকভাবেই তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।জানাজায় ৩ শতাধিক মুসুল্লি অংশগ্রহণ করেন।

মৃত্যুর ৬ দিন পর শুক্রবার সকালে আসে শমসের আলীর টেস্টের রিপোর্ট। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। শমসের আলী কোম্পানীগঞ্জ উপজেলায় করোনাক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তি।

তিনি কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. আব্দুন নূর ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মছব্বিরের বড়ভাই এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তুহিন বক্সের চাচা।

শুক্রবার সকালে আসা রিপোর্টে কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন শিলাকুড়ি গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসী কর্মচারী রমজান মিয়া রুমান (২০), টুকেরবাজার এলাকায় বসবাসকারী ‘মাহিন্দ্রা ট্রাক্টর কোম্পানী’তে কর্মরত রুবেল আহমদ (৩০) এবং বিলাজুর গ্রামের বাসিন্দা মো. রুহুল আমিন (২৮)।

নতুন ৪ জনসহ কোম্পানীগঞ্জ উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা দাড়ালো ১০ জনে। এর মধ্যে আগে আক্রান্ত হওয়া ৬ জনের ফলোআপ টেস্ট রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। বর্তমানে তারা সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন।

(সি/স-২৬ জুন-তা/ই)