কোম্পানীগঞ্জে মদ্যপ যুবকের লাশ উদ্ধার

Desk Desk

News

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০
  • স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ বিজিবি ক্যাম্প এলাকায় এক মদ্যপ যুবকের লাশ পাওয়া গেছে।

  • নিহত ব্যক্তি কালাইরাগ গ্রামের অঙ্গাদ ঘাটুয়ালের পুত্র জিলান ঘাটুয়াল (৩৪)।সোমবার (২৯ জুন) দিবাগত রাতে নিহতের বাড়ির পাশে নালায় তার লাশ পাওয়া যায়।

  • গভীর রাত হওয়ায় নিহত জিলান ঘাটুয়াল বাড়িতে ফিরে না আসায় তার খোজে বের হয় নিকট আত্মীয়রা। রাত ২ টায় সময় নিহত জিলানের লাশ বাড়ির পাশের নালায় পরে থাকতে দেখে তার আত্মীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার এস আই মঞ্জরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ।

  • কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়,নিহতের বাড়ির পাশে ছোট্ট নালায় তার লাশ পড়ে থাকতে দেখে নিকটস্থ আত্মীয় স্বজন পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।লাশের সাথে মাছ ধরার জাল ছিলো।মুখ থেকে প্রচুর মদের গন্ধ বের হচ্ছিল। নাকে মুখে ফেনা থাকলেও শরীরেও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানকরা অবস্থায় সে মাছ ধরছিলো।অসচেতন অবস্থায় হঠাৎ মাথা ঘুরিয়ে পানিতে পড়ে যাওয়ায় তার মৃত্যু হতে পারে।

  • এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজিউল্লাহ খাঁন,লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

  • তিনি আরো বলেন লাশের সুরুতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যুর কারন বের করা যাবে।


  • (সি/স-৩০ জুন-তা/ই)


    কোম্পানীগঞ্জে মদ্যপ যুবকের লাশ উদ্ধার