আসুন করোনা প্রতিরোধে সবাই মাস্ক ব্যাবহার করি:ফরহাদ হোসেন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২০ স্টাফ রিপোর্টার:-বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত জনজীবন,ভেঙ্গেপড়েছে জনস্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্যখাত।স্থবির হয়ে পড়েছে বিশ্বঅর্থনীতি। দেশেও করোনার কারনে বিপর্যস্থ অর্থনীতি। করোনাপ্রতিরোধে সরকারের সচেতনতা কার্যক্রমকে দলমত নির্বিশেষে এগিয়ে নিয়ে যেতে হবে। করোনাপ্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক দুরত্ব বজায় রাখতে। নিজের এবং পরিবারের সুরক্ষায় সব মাস্ক,হ্যান্ডসেনিটাইরাজ অথবা ঘন ঘন হাত ধৌত করতে হবে।আজকে ঐতিহ্যবাহী ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোম্পানীগঞ্জের ২ হাজার ৫ শত ব্যক্তিকে মাস্ক প্রদানের মাধ্যমে সমাজের সবার কাছে একটা বার্তা প্রেরণ করছি,সবাই সব সময় মাস্ক ব্যবহার করবো।নিয়মিত হাত ধৌত করবো এবং সামাজিক দুরত্ব মানতে হবে। সবাই সরকারের দেয়া সামাজিক বিধিনিষেধ মেনে চললে করোনা ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম হবো। ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাস্ক বিতরণ করার সময় সংগঠনের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আরো বলেন আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ২ শত মাস্ক প্রদান করা হয়েছে এছাড়াও উপজেলার বিভিন্ন বাজারের সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হবে।মঙ্গলবার (০৭ জুলাই) উপজেলার বিভিন্ন বাজারের সাধারণ মানুষের মাঝে করোনাপ্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ শেষে এই বক্তব প্রদান করেন সকাল ১০ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যকে ২ শত মাস্ক প্রদান করে বিতরণ কার্য আরম্ভ করেন। এ সময় ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির আমন্ত্রনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সাধারন সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া, ভোলাগঞ্জ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাজী আবুল বাশার, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের সভাপতি হাজী শাহাব উদ্দিন, সহ-সভাপতি বশির আহমদ, কোষাধ্যক্ষ হাজী আব্দুস সালাম বাবুল, কার্যকারি সদস্য আক্তারুজ্জামান নোমান, ভোলাগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী ফয়জুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক আমিনুর রহমান জসিম, দুর্নীতি দমন কমিশন কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, ৮নং ওয়ার্ড মেম্বার দুলাল মিয়া দুলা, বাজার কমিটির সদস্য গিয়াস উদ্দিন বতুল্লাহ, ভোলাগঞ্জ উদয়ন সংঘের সভাপতি সাজ্জাদ হোসেন দুদু ও সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, মোঃ কামরান হোসেন, মনোয়ার পারভেজ, ফেরদৌস হোসেন ফাহাদ ও মিতুল প্রমুখ। সি/স-০৭ জুলাই-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: