দীর্ঘজট নিরসন শেষে ভোলাগঞ্জে চুনাপাথর আমদানী শুরু হচ্ছে

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

স্টাফ রিপোর্টার:-বর্তমান বছরের ১৯ ফেব্রুয়ারীতে ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার মাজাইয়ে খাসিয়া-বাঙ্গালী ধন্দে দুই খাসিয়া নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চুনাপাথর উত্তোলন এলাকায় ১৪৪ ধারা জারি করেন স্থানীয় প্রশাসন। এরই মাঝে বিশ্বমহামারী করোনা প্রতিরোধে ভারত বাংলাদেশের সব ধরনের বানিজ্য বন্ধ হয়ে যায়।ব্যবসায় মন্দা দূর করতে মাস পরে দুই দেশের সব কয়টি স্থল বন্দর খুলে দেওয়া হলেও বন্ধ ছিলো ভোলাগঞ্জ স্থল বন্দর।খাসিয়া-বাঙ্গালী দীর্ঘজট নিরসন শেষে ১৯ আগস্ট খুলতে যাচ্ছে উত্তর সিলেটের এই স্থল বন্দরটি।শিলংয়ের চুনাপাথর রপ্তানি কারক সংগঠন মাজাই এসোসিয়েশন গত ১৪ আগস্ট এক বৈঠকে পূনরায় রপ্তানি শুরু করার সিদ্ধান্ত জানিয়েছেন বলে নিশ্চিত করেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি শাহাব উদ্দিন (সেবা)তিনি বলেন আগামী ১৯ আগস্ট চুনাপাথর রপ্তানি শুরু হবে বলে চিঠিতে জানিয়েছেন মাজাই এসোসিয়েশন। তিনি আরো বলেন,করোনা প্রতিরোধে দুই দেশের ব্যবসায়ী সংগঠন এক যুগে কাজ করে যাবে।

এ উপলক্ষে সংগঠনের স্থায়ী কার্যালয়ে রবিবার ১৬ আগস্ট এক সাধারণ সভার আয়োজন করা হয়।

ভোলাগঞ্জ আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও মুজিবুর রহমানের মিন্টু সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য সাজ্জাদ হোসেন দুদু ও লিটন মিয়া।সহ-সভাপতি আলহাজ্ব বশির আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক
নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকুদ্দুছ মিয়া,
প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দিন,
দপ্তর সম্পাদক শামসুজ্জামান দোলন
কোষাধ্যক্ষ বাবুল আহমদ ও কার্যকরী সদস্য আবুল হোসেন,মোক্তার হোসেন,আক্তার উজ জ্জামান,নুরুল ইসলাম, সিরাজ মিয়া,আকুদ্দুছ।

এছাড়াও উপস্থিত ছিলেন চুনাপাথর আমদানীকারক গ্রুপের ব্যাবসায়ী সদস্য হানিফ আলী,অফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ।

(সি/স-১৬ আগস্ট-তা/ই)