৪ বছর মেয়াদি সামরিক সহযোগীতা চুক্তি প্রস্তুতি বৈঠক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬ আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসোভ। রোববার অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সম্পর্ককে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল ভিত্তির ওপর গড়ে তুলতে উভয় পক্ষ একমত হয়েছে। বেলৌসোভ জানান, “উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা সামরিক সহযোগিতাকে দীর্ঘমেয়াদি ভিত্তিতে নেওয়ার বিষয়ে একমত হয়েছি। ২০২৭-২০৩১ সময়কালের জন্য রাশিয়া-উত্তর কোরিয়া সামরিক সহযোগিতা পরিকল্পনায় চলতি বছরই স্বাক্ষরের প্রস্তুতি রয়েছে।” তিনি আরও বলেন, কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করা তার জন্য “বড় সম্মানের” এবং পিয়ংইয়ংয়ে রুশ প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বেলৌসোভ দাবি করেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে “অভূতপূর্ব উচ্চতায়” রয়েছে এবং চলতি বছরেও বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের যোগাযোগ আরও বাড়বে। এছাড়া বিদেশে কোরীয় সেনাদের যুদ্ধকীর্তি নিয়ে নির্মিত জাদুঘর ও স্মারক কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে রুশ সামরিক প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানোর জন্য উত্তর কোরিয়ার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। Download News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: