ধর্মপাশা বিআরডিবি চেয়াম্যান জুবায়ের পাশার হিমুর করোনার ফলাফল নেগেটিভ

Desk Desk

News

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

মোবারক হোসাইন ধর্মপাশা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সাংবাদিক জুবাযের পাশা হিমুর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আজ শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই তথ্যের সত্যতা মিলেছে। বেশ কিছুদিন ধরে তিনি সর্দি,জ্বর ও কাশিতে ভুগছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের পাশা হিমুসহ ২১জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য আজ শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আজ সন্ধ্যা সাতটার দিকে ইমেইলের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ঝন্ট সরকারকে জানানো হয়েছে যে,এই ২১জনের মধ্যে দুইজনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা.ঝন্টু সরকার বলেন, এ উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত দুজনসহ সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪১জন। নতুন করে আক্রান্ত দুজনই পুরুষ। এদের মধ্যে একজনের বয়স ৪২বছর ও অপরজনের বয়স ৫৬বছর। করোনায় আক্রান্তদের মধ্যে ২৪জন সুস্থ এবং একজন মারা গেছেন। আর একজন করোনায় আক্রান্ত পুরুষ (৫৫) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ১৫জনই হোম আইসোলেশনে রয়েছেন। ২১জনের করোনার নমুনার মধ্যে সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সাংবাদিক জুবায়ের পাশা হিমুর নমুনাও ছিল। তবে তাঁর করোনার সংক্রমণ শনাক্ত হয়নি।