ভোলাগঞ্জ বাজারে ব্যক্তি উদ্দ্যোগে পানির ট্যাংক স্থাপন,প্রশংসিত ফরহাদ হোসেন

প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২০

স্টাফ রিপোর্টার:-বিশ্বমহামারি করোনা ভাইরাস (কভিড১৯) প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ২ হাজার ৫ শত মাস্ক বিতরণ করা হয়।এছাড়াও আজ ০৯ জুলাই বৃহস্পতিবার ভোলাগঞ্জ বাজারে আগত ব্যবসায়ী,ক্রেতা ও পরিবহন যাত্রীদের হাত ধোওয়া সুবিধার কথা চিন্তা করে একটি পানির ট্যাংক স্থাপন করা হয়। পানির ট্যাংক উদ্ভোধন শেষে উপজেলার থানা বাজারে শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

পানির ট্যাংক উদ্ভোধন শেষে ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফরহাদ হোসেন বলেন,করোনা প্রতিরোধে আমাদের সবাইকেই সচেতন হতে হবে।বাড়ি থেকে বের হওয়ার পর অনেকেই হাত ধোয়ার কোনো ব্যবস্থা না থাকায় করোনাঝুকির মধ্যে থাকতে হয়।তাই হাট-বাজারে অবস্থানরত মানুষের অসুবিধার কথা চিন্তা করে এই পানির ট্যাংক স্থাপন করেছি।এখানে হাত ধোওয়ার জন্যে ফ্রি সাবানের ব্যবস্থাও আছে।বাংলাদেশ যত দিন করোনা ঝুকিমুক্ত না হবে ততদিন আমার পক্ষ থেকে এই সেবা কার্যক্রম চলবে।

এ সময় উপস্থিত ছিলেন ডা গোপাল চন্দ্র রায়, বাংলাদেশ স্কাউট কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান জসিম,ভোলাগঞ্জ নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাজী আবুল বাশার,দুর্নীতি দমন কমিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন,ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বার দুলাল মিয়া দুলা, ভোলাগন্জ বাজার কমিটির সদস্য হাজী মোঃ সুজাত হোসেন, গিয়াস উদ্দীন বতুল্লা ও আনোয়ার হোসেন,থানা বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান, মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদ এর সদস্য মোঃ কামরান হোসেন,আলী ইমরান মনি,মনোয়ার পারভেজ,মিয়াদুল ইসলাম মিতুল, ফেরদৌস হোসেন ফাহাদ প্রমুখ।

(সি/স-১০ জুলাই-তা/ই)