দৈনিক সমকাল সিলেট অফিসের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী করোনা পজেটিভ

Desk Desk

News

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

স্টাফ রিপোর্টার:-করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন সিলেটের সিনিয়র সাংবাদিক, দৈনিক সমকালের সিনিয়র স্টাফ রিপোর্টার, কবি ও সাহিত্যিক মুকিত রহমানী।

রবিবার (৬ সেপ্টেম্বর) তিনি নিজে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত এক সপ্তাহ থেকে শারীরিক অসুস্থতাবোধ করলে ২ সেপ্টেম্বর করোনা টেস্টের জন্যে নমুনা জমা দেন । গতকাল শনিবার (০৫ সেপ্টেম্বর) রিপোর্টে পজিটিভ আসে।

শরীরে জ্বর-সর্দি অনুভব হওয়ার পর থেকেই নিজ থেকেই হোম আইসোলেশনে চলে যান। সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

(সি/স-০৬ সেপ্টেম্বর-তা/ই)