কোম্পানীগঞ্জে করোনায় যুবকের মৃত্যু,দাফনকার্যে স্বাস্থ্যবিধি অমান্য

Desk Desk

News

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

 

স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে আব্দুল আওয়াল (২২) নামের এক যুবক করোনা (কভিড১৯) আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর দিবাগতরাত ২ টায় মারা যাওয়া যুবক উপজেলার ঘোড়ামারা গ্রামের নছির উদ্দিনের ছেলে।

এদিকে, স্বাস্থ্যঅধিদপ্তরের নির্দেশনা অমান্য করে করোনা আক্রান্ত যুবকের লাশ দাফন করার চেষ্টা করছে বলে জানা যায়।বাক্সবন্দি লাশটি উৎসুক জনতার সামনে উন্মুক্ত করে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে করোনার জীবানু ছড়িয়ে পড়ার আসঙ্কা করা হচ্ছে।মৃতের লাশ দেখতে আসা উপস্থিত একজন ব্যাক্তি জানান,লাশবাহী বাক্স থেকে মৃত ব্যক্তিকে বাহির করে ধৌত সহ কাফন পরিহিত করা সহ সব ধরনের ধর্মীয়রীতি পালন করা হচ্ছে।মরহুমের জানাজা আজ দুপুর দুইটার সময় কাঠালবাড়ি মাদ্রাসা মাঠে অনুষ্টিত হবে সূত্রে জানায়।

এব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কামরুজ্জামান বলেন,আক্রান্ত ব্যক্তির লাশ কখনোই কফিন বক্স থেকে বাহির করা যাবেনা,এটা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ।তাছাড়া ওখানে আমাদের মানুষ আছে,লাশ কফিন বাক্স থেকে বাহির করতে কিভাবে সুযোগ পায় তা আমি খবর নিয়ে দেখছি।

(সি/স-১৬ সেপ্টেম্বর-তা/ই)