তাহিরপুরের নতুন ওসি মোঃআব্দুল লতিফ তরফদারের দায়িত্ব গ্রহণ

Desk Desk

News

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

সিলকো ডেস্ক:-সুনামগঞ্জে তাহিরপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার।বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের নির্দেশনায় তিনি তাহিরপুর থানার ওসি হিসাবে যোগদান করেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার পর তিনি জানান,আমার উপর অর্পিত দায়িত্ব সততা, ন্যায়নিষ্ঠা,পেশাদারিত্ব ও আন্তরিকতার সহিত সঠিকভাবে পালন করতে সকলের কাছে সহযোগীতা কামনা করি।সেই সঙ্গে সবার কাছে দোয়া চাই।
তিনি আরও জানান,তাহিরপুর থানা এলাকাকে মাদক,জঙ্গীবাদ,সন্ত্রাস,জুয়া ও নদীকে চাঁদাবাজ মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি।আমি মানবিক পুলিশ হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই।
উল্লেখ্য,তাহিরপুর থানায় যোগদানের পূর্বে তিনি সুনামগঞ্জ (ডিআইও ২)হিসাবে সত্যতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন।

(সি/স-২৩ সেপ্টেম্বর-তা/ই)