ওসি মনির হোসেনকে প্রত্যাহার করেছে সিলেট মহানগর পুলিশ

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬
Oplus_131072

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি মনির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করেন সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

মনির হোসেনের স্থলাভিষিক্ত এখনো কাউকে করা হয়নি।

জানা গেছে, ২০২৪ সালের ৫  আগস্টের পর সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ওসি হিসাবে যোগ দিয়েছিলেন মনির হোসেন। পরে তাকে মোগলাবাজার থানায় বদলি করা হয়েছি।