“ভাতদে না হয় কর্মসংস্থান খুলেদে” দাবীতে কোম্পানীগঞ্জে পাথর শ্রমিকদের কর্মসূচী পালন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০ স্টাফ রিপোর্টার:-ভাত দে নইলে কর্মসংস্থান খুলে দে।দীর্ঘ ৬ মাস যাবত সিলেটের কোম্পানীগঞ্জের সবকয়টি পাথর কোয়ারী বন্ধ থাকায় উপজেলাজুরে হাহাকার শুরু হয়েছে।উপজেলার অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়েছে।উপজেলার প্রধান কর্মসংস্থান পাথর কোয়ারীগুলো বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে হাট বাজার গুলোতেও।ছোট বড় সব ধরনের দোকান প্রতিষ্ঠানগুলোতে ক্রয়-বিক্রয়ে ভাটা পড়েছে।দীর্ঘ অপেক্ষা শেষে হতদরিদ্র পাথর শ্রমিকরা ফুসে উঠেছে।বিশ্বমহামারী করোনাকালীন সময়ে কোম্পানীগঞ্জের অর্থনীতিতে এর প্রভাব পড়লেও কোয়ারীগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় অর্থনৈতিক ব্যবস্থা একেবারে স্থবির হয়ে পড়েছে। কোয়ারী খোলার দাবীতে উপজেলার দয়ার বাজারে বুভুক্ষা শ্রমিক পরিবারের সদস্যরা এক বিক্ষোভ কর্মসূচী পালন করে।হাজারো শ্রমিকের উপস্থিতিতে কোয়ারী খুলে দেওয়ার দাবীতে জনতাবদ্ধভাবে ভাতের থালা হাতে নিয়ে মাঠে নেমেছেন কোয়ারী খুলে দিতে। তাদের দাবি “ভাত দে না হয় কর্মসংস্থান খুলে দে”। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় উপজেলার পূর্ব ইসলামপুরের দয়ার বাজারে এ কর্মসূচিতে শ্রমিকরা বলেন, “পাথর কোয়ারী সচল চাই শ্রমিকের কর্ম চাই”।কান্না জড়িত কন্ঠে তারা বলেন, দীর্ঘ ছয় মাস থেকে পাথর কোয়ারী বন্ধ থাকার কারণে আমরা অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছি। পাথর কোয়ারী যদি খুলে দেয়া হয় তাহলে আমরা দু’বেলা দুমুঠো ভাত খেয়ে পরে বেঁচে থাকতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন সকল পাথর কোয়ারী খুলে দিয়ে আমাদের বেঁচে থাকার জন্য দু’বেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করবেন। (সি/স-১৭ সেপ্টেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: