কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির আহমদকে বিভিন্ন মহলের শুভেচ্ছা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০ স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনকে অব্যহতি দিয়ে সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকাল ০৪ টার সময় থানা সদরস্থ কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় কার্যকরী কমিটির সবার সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা,তহবিল তছরুপ,অফিস কক্ষ তালাবদ্ধ রাখা,অসংলগ্ন আচরণ ও অন্যায় সুবিধা লাভ সহ প্রেসক্লাবের পদ ব্যবহার করে প্রভাব খাটিয়ে অবৈধ অর্থ আয়ের অভিযোগ এনে সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির পদ থেকে অব্যহতি প্রদান করা হয়। গুরুতর এইসব অভিযোগ প্রমাণিত হওয়ায় গত শুক্রবার কোম্পানীগঞ্জ প্রেসক্লাব থেকে অব্যাহতি প্রদান করা হয় আবুল হোসেনকে। তার স্থলাভিষিক্ত হন কোম্পানীগঞ্জের প্রথম সাংবাদিক, ক্লিন ইমেজের অধিকারী সাব্বির আহমদ। দায়িত্ব গ্রহণ করার পর উপজেলার বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানান। সাব্বির আহমদকে শুভেচ্ছা জানান কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমদ শামীম,ভাইস চেয়ারম্যান লাল মিয়া,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলী আমজদ,সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াকুব আলী,সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সহ শুশিল সমাজের ব্যক্তিবর্গ । (সি/স-১৯ সেপ্টেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: