আমেরিকান সেনাবাহিনীতে চান্স পেয়েছেন কোম্পানীগঞ্জের মোফাজ্জাল আলী শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জের সন্তান মোফাজ্জাল হোসেন আমেরিকার চৌকস সেনাবাহিনীতে সদস্যপদে চান্স পেয়েছেন। সে উপজেলার পূর্ব ইসলাম পুর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের হাজি আঃরকিব ও মোছাম্মাৎ আফিয়া বেগমের সন্তান। দয়ার বাজার কিন্টারগার্ডেন থেকে পাশ করে ২০১৩ সালে মা বাবা ও পরিবারের সবার সাথে আমেরিকায় পাড়ি যমানো মোফাজ্জাল হোসেন ফ্লোরিডার ব্রাওয়াট স্কুল থেকে স্কুল থেকে এ গ্রেডে পাশ করেন এবং প্লান্টেশন কলেজ অফ ফ্লোরিডা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। বর্তমানে মাইছুরি ষ্ট্যাটে ট্রেনিংরত আছে। মোফাজ্জালের পিতা হাজী আব্দুর রকিব কোম্পানীগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া দেয়ে চেয়ে বলেন,আমার দীর্ঘদিনের স্বপ্নের বাস্থবায়ন করেছে মোফাজ্জাল আলী।সবাই আমার সন্তানের সুস্থ থাকার জন্যে দোয়া করবেন।দোয়া করবেন সে যেন বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখে। ৩ ভাই ৪ বোনের মধ্যে ৫ম মোফাজ্জাল আলীও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। (সি/স-২০ সেপ্টেম্বর-তা/ই) SHARES আন্তর্জাতিক বিষয়: