কোম্পানীগঞ্জে কেমিক্যাল দিয়ে কাঁচা কলা পাকানো হচ্ছে Desk Desk News প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১ মধু কই কই বিষ খাওয়াইলা. . .। এটি চট্টগ্রামের একটি জনপ্রিয় আঞ্চলিক গান। আজকাল বাজার থেকে কলা কেনার ক্ষেত্রে এ গানটি বেশ মিলে যায়। দোকানির কাছ থেকে হালি-হালি ও আনা-আনা কলা কিনে হাসিমুখে বাড়ি ফিরেন ক্রেতা। অথচ এসব কলা নাকি স্বাভাবিকভাবে পাকে না। পাকানো হয় নাকি কেমিক্যাল ব্যবহার করে। কলা নিয়ে এমন ছলাকলার ঘটনা প্রতিনিয়তই ঘটছে কোম্পানীগঞ্জ উপজেলার সবকটি বাজারে। অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কৃত্রিম উপায়ে কলা পাকাচ্ছে। কাজটি এমন কৌশলে করা হয়, যাতে ক্রেতারা বুঝতে না পারে। শনিবার (২৪ এপ্রিল)-এমন তথ্যের ভিত্তিতে উপজেলার কয়েকটি কলার আড়তে গেলে এ দৃশ্য দেখা যায়। রমজান মাসে শুধু কলা নয়, মৌসুমি প্রায় সব ফলই এখন বিষে ভরা। বাজারে কেমিক্যাল মিশ্রিত ফলই বেশি। শরিফ (ছদ্ননাম) নামের এক ভ্রাম্যমান কলা বিক্রেতা বলেন, ‘কেমিকেল ছাড়া কলা পাকে না। মানুষও বেশি করে খায়। কোনো আড়তদার স্বীকারও করবে না। আর কেও কিছু বলে না এবং কর্মকর্তারাও কখনোই আড়তে আসে না। বীরদর্পে ব্যবসা চলছে।’কেমিকেল না দিলে কলা পাকতে দেরি হয়। কাচা কলা বেশীদিন আড়তে রাখলে লাভ কম হবে তাই বেশী লাভ করতে দ্রুত পাকার জন্যে বিভিন্ন কেমিক্যাল দিতে হয়। (সি/স-২৪ এপ্রিল-তা/ই) SHARES স্বাস্থ্য বিষয়: