করোনায় বিপর্যস্ত ভারত

Desk Desk

News

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে ভারতে। কোনভাবেই যেন দেশটিতে করোনার লাগাম টানা যাচ্ছে না। গত কয়েকদিন ধরেই টানা সংক্রমণ ও মৃত্যু বাড়ছেই। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে আড়াই হাজারের বেশি মানুষ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৯ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে ২ হাজার ৭৬৭ জন। দেশটির হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছেই। অপরদিকে বিভিন্ন রাজ্যে অক্সিজেন সঙ্কট তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে রাজধানী দিল্লির পরিস্থিতি বেশ ভয়াবহ।

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৭৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে। এদিন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার মানুষ।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (২৫ এপ্রিল) এসব তথ্য জানায়। খবর এনডিটিভির।

 

(সি/স-২৫এপ্রিল-তা/ই)