পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়ে শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, মে ২, ২০২১ পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত ফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। দৈনিক বর্তমানের তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেস ২০৬টি আসনে এগিয়ে রয়েছে। ৮৩টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আনন্দবাজার পত্রিকার হিসাব অনুযায়ী ১৯৪টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে রয়েছে ৯২টি আসনে। মোট আসনের দিক থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে নিজ আসনে পিছিয়ে রয়েছেন। তাকে পেছনে ফেলে এগিয়ে গেছেন তারই একসময়কার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র শুভেন্দু অধিকারী। যিনি দল বদল করে লড়ছেন বিজেপির প্রার্থী হিসাবে। (সি/স-০২ মে-তা/ই) Download News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: