কোম্পানীগঞ্জে পল্লী চিকিৎসক দিলোয়ার আলী দুইদিন ধরে নিখোঁজ Desk Desk News প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, মে ২৭, ২০২১ কোম্পানীগঞ্জে দিলোয়ার আলী (৩৪) নামের একজন পল্লী চিকিৎসক দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার ২নং পুর্ব ইসলামপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মরহুম জাফর আলীর পুত্র। গতকাল মঙ্গলবার (২৫ মে) সকাল ৯ টা ৩০ মিনিটের সময় থানা বাজারস্থ ফার্মেসীতে যাওয়ার জন্যে বাড়ি থেকে বের হোন।এরপর থেকে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। হারানোর সময় তার পরনে ছিল লাল রংয়ের শার্ট ও কালো রংয়ের ফুলপ্যান্ট। এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানায় একটি জিডি (নং-১৩৮২) করা হয়েছে। কোন সুহৃদয়বান ব্যক্তি মোঃ দিলোয়ার আলীর সন্ধান পেলে ০১৭১৯২৩৫৬৫৩ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। (সি/স-২৭ মে-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: